তোমায় না পাওয়া


তোমাকে কোনোদিন পাবো না জেনেই, আমি শান্ত হয়ে গেছি। এই মেনে নেওয়ার ভেতর যে গভীর বিষাদ, তা-ই আমার শান্তি। তুমি পাশে থাকলে হয়তো দিনশেষে তোমাকে চেনা হয়ে যেত, কিন্তু এখন তুমি এক অমিমাংসিত রহস্য হয়ে আমার ভেতরে রয়ে গেলে।

আমার সবটুকু শূন্যতা জুড়ে কেবল তোমার না থাকার অধিকার।

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post