বিচ্ছেদের চার-৪ বছর পর তার সাথে প্রথম দেখা


তার সাথে আমার শেষবারের মতো দেখা হয় চার বছর আগে, সে যখন তার ডিপ্লোমা শেষ করে ঢাকা চলে যাই তখন। তবে তার পরও একবার দেখা হয়, সে তা কলেজের কাগজ গুলো নেয়ার জন্য চট্টগ্রাম আসে। তখন আমি অফিস শেষ করে তার সাথে খুলশি দেখা করি, একটু বসে আড্ডা আর চা খাওয়া এই, এইর পর তার বিয়ে হয়ে যাই, কেটে যাই অনেক বছর, অনেক বছর বলতে চার বছর। হুম, তার সাথে কথা হয়, যোগাযোগ আছে, তবে আমার ও চাকরির কাজে বেশ কয়েক বার ঢাকা যাওয়া হয়, তবে ব্যস্ততার কারণে তার সাথে দেখা করার সু্যোগ হয়নি। তবে এইবার তার সাথে দেখা করার সুযোগ হয়ে গেলো। সে আর তার হাসবেন্ড তারা দুজনে দীক্ষা নিবে, তারা চট্টগ্রামে আসবে, ২১শে মে ২০২৬ইং রাতে তারা চট্টগ্রাম আগে, আর আমার সাথে দেখা হয় কৈবল্যধাম আশ্রমে ২২শে মে ২০২৬ইং দুপুরে, তবে সে নাকি আমার আগে আমাকে দেখে নিয়েছে। আমার প্রাথনা ছিল আমি তাকে আগে দেখবো, তবে কথাটা তাকে বলার পর জানতে পারলাম সে নাকি আমাকে দেখেছে, তারপর আমরা সবাই এক সাথে প্রসাদ নিলাম, তারপর কিছু সময় সবাই মিলে গল্প করলাম, তারপর তাকে কিছু সময়ের জন্য বিদায় দিলাম। তারা মামার বাসাই বিশ্রাম করেন, তাদের রাতের গাড়ি ছিলো, সময় ৯টা ৪৫ মিনিটে। তাদের সাথে নিয়ে এক সাথে বাসে উঠিয়ে দিয়ে আমি আমার আমি কে একা করে চলে আসলাম। তারা তাদের নিজেদের গন্তব্যে চলে যাই। জানি না কখন আর দেখা হয়, তবে ভালো থাকুক, সব সময় সুস্থ থাকুক। 

তবে অপেক্ষা আবার কখন দেখা হয়। 

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post