ইদানীং আয়নার দিকে তাকাতে ভয় লাগে..


ইদানীং আয়নার দিকে তাকাতে ভয় লাগে। আগের আমি আর এই আমির মাঝে বিশাল তফাত। কী সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা আমার কি হয়ে গেছে? দেখলে মনে হয়-না জানি কতদিন ঠিকমতো খায় না, ঘুমায় না।

মানসিক চাপ মানুষকে কতটা এলোমেলো করে দিতে পারে; নিজের প্রতি কতটা যত্নহীন করে তুলতে পারে, আয়নার দিকে তাকালে তা স্পষ্ট ভেসে ওঠে। তাই ইদানীং আয়নার দিকে তাকাতে ভয় লাগে, কারণ, তখন নিজেকে আরো বেশি অসহায় মনে হয়।

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post