আমি পানির মতো স্বচ্ছ হতে চেয়েছিলাম, যে আমাকে যেভাবে রাখবে আমি সেই ভাবেই থেকে যাবো। আমি চেয়েছিলাম বিশাল আকাশের বুকে ক্ষুদ্র একটি নক্ষত্র হয়ে থেকে যেতে।
থেকে যেতে চেয়েছিলাম কারো অপ্রয়োজনীয় কোনো বস্তু হয়ে, হয়তো কখনো না কখনো সামান্য টুকু প্রয়োজনে আমাকে ডাকবে।
কেউ ডাকেনি!
আমার নিজেকে খুব অপ্রয়োজনীয় মনে হয়, পৃথিবীর শরীর জুড়ে হেটে চলা এক সামান্য কীট। তবু সৃষ্টি কর্তা কত মায়া করে এখনো পৃথিবীর কোনে রেখে দিয়েছেন। তিনি হয়তো জানেন মৃত্যু কালে হলেও আমি হয়তো একদিন কারো কাছে খুব গুরুত্ব পাবো।
খুব পাবো.!
