তোমাকে পেয়ে গেলে শক্ত হতে পারতাম না..💔


শেষ পর্যন্ত তোমাকে যে পেল, 

তার জন্য আমার খুব আফসোস হয়, বুঝলে?

সে জানলো না, তোমাকে হারালে কেমন লাগে?

সে জানলো না, তোমাকে একবার দেখতে চাওয়ার আকুতি কেমন হয়?

সে জানলো না, তোমার স্মৃতিগুলোকে জড়িয়ে বাঁচার কষ্ট।

সে তোমাকে পেল, কিন্তু তোমাকে হারানোর ব্যাথা পেল না।

সে বিরহ চিনলো না, সে প্রেমের দুঃখ কেমন হয় তাহা বুঝলো না।

সে জানলো না, একটা ছারখার হয়ে যাওয়া জীবন টানতে কেমন লাগে,

সে সুখ ঠিকই পেল, কিন্তু তোমাকে হারিয়ে শক্ত হলো না,

যেমন তোমাকে হারানোর পর এখন কোন কষ্ট আমার গায়ে লাগে না।

সে তোমাকে পেয়ে আমার মতন পাথর হতে পারলো না, পারলো না যে শক্ত হতে। 

তাই শেষ পর্যন্ত তোমাকে যে পেল তার জন্য আমার বড্ড আফসোস হয়। 

❤️শ্রী💔


আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post